Skip to main content

Posts

Showing posts from November, 2020

সহজ হাতের সেলাই কাজ।একবার দেখেই লতা এবং ফুল সেলাই শিখে নিন

এটি খুবই সাধারন একটি হাতের কাজ,তবে ভাল মতো করতে পারলে কাজটি অনেক ভালোভাবে কাপড়ে ফুটেউঠে।  আজ আমি খুব সহজ একটি লতা এবং ফুল সেলাই দেখাব।   এই হাতের সেলাই কাজটি করতে যা যা প্রয়োজনঃ ১.সেলাই কাজ করতে অবশ্যই সুই এবং সুতা লাগবে।   ২. আপনার পছন্দ মতো যেকোনো রঙের কাপর   ৩. আপনার পছন্দ মতো যেকোনো রঙের সুতা যদি জামার জন্য সেলাই করেন তবে তারসাথে কি পড়বেন যেমন থ্রিপিস হলে পাজামা এবং ওরনার সাথে সামঞ্জস্য রেখে সুতার কালার নির্বাচন করা উচিৎ ( মনে রাখবেন যে রঙের কাপরে সেলাই করছেন তার সাথে মানানসই এমন সুতা ব্যবহার করা ভালো)   ৪.ফ্রেম   ৫.পেন্সিল   ৬ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যা প্রয়োজন তা হোল ধৈর্য। প্রথমে যেখানে সেলাই কাজটি করবেন কাপড়ের সেই যায়গাটি ফ্রেমবন্দি করুন । তারপর পেন্সিল দিয়ে লতা এবং ফুল একে নিন, লতা এবং ফুল আকতে সমস্যা হলে এখানে ক্লিক করে শিখেনিন।   প্রথমে লতা থেকে শুরু করে সেলাই করতে থাকুন। এবং ধৈর্য ধরে সেলাই কাজ করতে থাকুন। যেকোনো যায়গায় আটকে গেলে ভিডিওটি দেখেনিন।   আশাকরি আপনাদের খুব সহজ এই সেলাই কাজটি ভাললেগেছে। ধন্যবাদ।